Sporty Magazine official website |

বিশ্ববিদ্যালয়ের হল দখলের চেষ্টা ছাত্রলীগের

Thursday, February 13, 2014

Share this history on :
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের থাকার একমাত্র হল দখলের চেষ্টা করেছেন ছাত্রলীগের নারী কর্মীরা। এতে ওই হলের ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
হলের ছাত্রীরা জানিয়েছেন, গত সোমবার থেকে ছাত্রলীগের নারী কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একমাত্র হল দোলনচাঁপা দখল করার চেষ্টা চালাচ্ছেন। গত সোমবার ছাত্রলীগের কয়েকজন নেত্রী হলের সীমানা প্রাচীরের দেয়াল টপকে ভেতরে ঢুকে কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেন। এ সময় হলের ভেতর থাকা ছাত্রীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ ছাত্রলীগের দেওয়া তালা ভেঙে কক্ষগুলো সাধারণ ছাত্রীদের বুঝিয়ে দেন।
পরদিন মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নারী নেতা-কর্মীরা গেট ভেঙে আবার  হলে ঢোকার চেষ্টা করেন। এ সময় ছাত্রীরা হলের কক্ষগুলো ভেতর থেকে বন্ধ করে দেন। পরে ছাত্রলীগ সেখান থেকে চলে যায়। 
দোলনচাঁপা হলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী আজ বৃহস্পতিবার জানিয়েছেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। দোলনচাঁপা হলে সিট বরাদ্দ পেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। কিন্তু হঠাত্ ছাত্রলীগের নেতা-কর্মীরা জোর করে আমাদের হল দখল করে বেআইনিভাবে ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল নারীদের হলে ঢোকানোর চেষ্টা করছে। তিন দিন ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা হল দখলের চেষ্টা করছেন। এতে হলে থাকা সাধারণ ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
দোলনচাঁপা হলের হল সুপার নাসরিন আক্তার খানম প্রথম আলোকে জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা গত সোম ও মঙ্গলবার দোলনচাঁপা হলে এসেছিল। কিন্তু কক্ষের ভেতর ঢুকতে না পেরে তারা চলে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান  মাহবুব হোসেন জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের বলে বুঝিয়ে ওই বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। মেয়েরা এখন নিরাপদে রয়েছেন বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাকিবুল হাসান বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment