সিলেটের ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২৬ প্রার্থীর মধ্যে সবচেয়ে সম্পদশালী জকিগঞ্জ উপজেলার বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের আর্থিক মূল্য প্রায় তিন কোটি ৮৫ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে আছেন জৈন্তাপুরের জামায়াত-সমর্থিত প্রার্থী মো. জয়নাল আবেদীন। তাঁর প্রায় এক কোটি ২০ লাখ টাকার সম্পদ রয়েছে।
বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও গোয়াইনঘাটে আওয়ামী লীগ এবং কোম্পানীগঞ্জে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের সম্পদ অন্য প্রার্থীদের তুলনায় বেশি। প্রার্থীদের হলফনামা খেকে এ তথা জানা গেছে।
জকিগঞ্জ: সবচেয়ে সম্পদশালী প্রার্থী সাইফুদ্দিন খালেদের পেশা ব্যবসা। তাঁর বার্ষিক আয় তিন লাখ ৮৪ হাজার ৬৪০ টাকা। আওয়ামী লীগের মো. লোকমান উদ্দীন চৌধুরীর আয় তিন লাখ ৪০ হাজার টাকা। সম্পদ রয়েছে ১৫ লাখ টাকার। এর বাইরে তাঁর ৬০০ শতক কৃষিজমি, একটি দালানকোঠা ও একটি বাড়ি রয়েছে।
জৈন্তাপুর: উপজেলার বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন একাধিক প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক, অংশীদারিভিত্তিক প্রতিষ্ঠানের সদস্য এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। তাঁর বার্ষিক আয় সাত লাখ ৩৬ হাজার টাকা। সম্পদ রয়েছে এক কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭১৬ টাকার। ২ দশমিক শূন্য ৪ একর কৃষিজমি থাকলেও দাম উল্লেখ করেননি। সম্পদে দ্বিতীয় অবস্থানে থাকা আওয়ামী লীগের মো. আবদুল্লাহর আয় এক লাখ ৭২ হাজার টাকা। সম্পদ রয়েছে ১২ লাখ ৫২ হাজার ৫০০ টাকার।
বিশ্বনাথ: আওয়ামী লীগের মো. পংকি খানের বার্ষিক আয় তিন লাখ ৩৫ হাজার টাকা। ৩৭ লাখ ৯৫ হাজার ৩৫ টাকার সম্পদের পাশাপাশি ৫০ লাখ টাকা মূল্যের দুটি যৌথ মালিকানার দালান রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বিএনপির মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর আয় দুই লাখ দুই হাজার ৫০০ টাকা। তাঁর ১৮ লাখ ৭৭ হাজার ৬৭৫ টাকার সম্পদ রয়েছে।
গোলাপগঞ্জ: আওয়ামী লীগের ইকবাল আহমদ চৌধুরীর আয় নয় লাখ ৬১ হাজার টাকা। তাঁর ৪৭ লাখ ৬০ হাজার টাকার সম্পদ রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতের নজমূল ইসলামের আয় চার লাখ ৮৫ হাজার টাকা। তাঁর ২৩ লাখ ২৬ হাজার ৭০০ টাকার সম্পদ রয়েছে।
গোয়াইনঘাট: আওয়ামী লীগের মো. লুৎফুর রহমানের আয় তিন লাখ ৮৬ হাজার টাকা। সম্পদ রয়েছে ৩৮ লাখ ৭৫ হাজার টাকার। এর বাইরে তাঁর যৌথ মালিকানায় ১৫ একর কৃষিজমি ও আধা পাকা দুটি ঘর রয়েছে। বিএনপি-সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল হেকিম চৌধুরীর বার্ষিক আয় ৫০ হাজার টাকা। তাঁর সাড়ে নয় লাখ টাকার সম্পদ।
কোম্পানীগঞ্জ: বিএনপির মো. সাহাব উদ্দিনের আয় ২০ লাখ ২০ হাজার টাকা। তাঁর ৪৬ লাখ ৯৮ হাজার ১০৬ টাকার সম্পদ রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলমের আয় ২১ লাখ ৩৯ হাজার ৬৭৬ টাকা। তাঁর ১৬ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ রয়েছে।

0 comments:
Post a Comment