Sporty Magazine official website |

মোশাররফকে ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরের আদেশ

Friday, February 7, 2014

Share this history on :
রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী ইসলামাদের একটি আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত হলে ৭০ বছর বয়সী মোশাররফের মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। ২০০৭ সালে প্রেসিডেন্ট থাকার সময় দেশে জরুরি অবস্থা জারি করায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।
মোশাররফকে প্রথমে গত ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছিল। তবে জঙ্গিদের বোমা হামলার আশঙ্কা এবং স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে এ পর্যন্ত তিনি এ মামলায় সশরীরে আদালতে হাজির হননি। মোশাররফ গত ২ জানুয়ারি আদালতে যাওয়ার পথে হূদেরাগে আক্রান্ত হন। তখন থেকে তিনি একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এএফপি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment