Sporty Magazine official website |

‘মনে হয় জন্ম থেকেই অভিনয় করছি’

Tuesday, February 11, 2014

Share this history on :
নাটকের নাম ‘আগুন খেলা’...
একটি ছেলে। সবাই তাকে ডাকে ‘কুফা’ বলে। তার মুখ দেখলে নাকি মানুষের দিনটাই খারাপ যায়। গ্রামের সহজ-সরল ছেলেটা ঢাকায় আসে। তাকে নিয়েই নাটকের গল্প। লিখেছে শফিকুর রহমান। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটকটি পরিচালনা করছে ইমরান হাওলাদার।

স্মৃতিতে মিতা নূর...

আগুন খেলা দেখতে গেলেই আমি প্রয়াত মিতা নূরকে মিস করি। নাটকটি প্রচার হওয়ার সময় আমার মনে হয়, দর্শকও তাকে মিস করবেন। মিতা নূর পুরো কাজটা শেষ করে যেতে পারেনি। যেটুকু করেছে, আমি সেটুকুই রেখেছি।

আসছে ভালোবাসা দিবস...

সবার কাছে দিনটা যেমন, আমার কাছে তেমন না। এই দিনে আমার বাবার মৃত্যুবার্ষিকী। অভিনেতা জিতু আহসানের বেলায়ও তা-ই। সৈয়দ আহসান আলী সিডনী আঙ্কেলও এই দিনে চলে গিয়েছিলেন।

অভিনেতা বনাম পরিচালক...

অভিনেতা জাহিদ হাসান তো অনেক পুরোনো। মনে হয়, জন্ম থেকেই অভিনয় করছি। সেদিক থেকে পরিচালক জাহিদ হাসানের বয়স একেবারেই অল্প। বিছানায় শুয়ে থাকে, নয়তো হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখছে—এমন! পরিচালনা করি শখে। কিন্তু অভিনয়টা আমার পেশা, নেশা, শখও বটে।

এখনকার নাটকের হালচাল...

এখন মানুষ নাটক দেখে খুব কম। টক শো, খবর—এসবই চলে বেশি। কার নামে কী মামলা হলো, কে কী দখল করল—এসবই চলছে হরদম। আমরাও চেষ্টা করছি। ভালো কাজ করে একবার দাঁড়িয়ে যেতে পারলে আর সমস্যা থাকবে না।

রসুইঘরের জাহিদ হাসান...

এটা অনেকেই জানে না। আমি মাঝেমধ্যেই রান্না নিয়ে নানা নিরীক্ষা করি। খিচুড়ি রাঁধতে গিয়ে একটু খেজুর, কিশমিশ, না হয় কাজুবাদাম দিয়ে দিই। ঝাল-ঝাল মিষ্টি-মিষ্টি হয়! যখন মেসে থাকতাম, তখন রান্নাটা নিজে নিজেই শিখেছি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment