Sporty Magazine official website |

সিডিতে শাকিব-ববির ‘রাজত্ব’

Wednesday, February 19, 2014

Share this history on :
সম্প্রতি মুক্তি পাওয়া ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ চলচ্চিত্রটি সাফল্যের মুখ দেখেছে। আগামী মাসেই মুক্তি পাচ্ছে এই পরিচালকের আরেক চলচ্চিত্র ‘রাজত্ব’। ‘রাজত্ব’ চলচ্চিত্রটির গানের অডিও সিডি এর মধেই প্রকাশিত হয়েছে।

ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘রাজত্ব’ চলচ্চিত্রটিতে গান রয়েছে পাঁচটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এলিটা, কণা, দোলা প্রমুখ। সবগুলো গানের সুর ও সংগীত করেছেন অদিত। গানের কথা লিখেছেন সোহেল আরমান ও রবিউল ইসলাম জীবন। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানে কণ্ঠ দিলেন এলিটা। গানটির শিরোনাম ‘আজ এই রাতে....’।‘রাজত্ব’ ছবির দৃশ্যে ববি-শাকিব

সুর-সংগীতায়োজনের পাশাপাশি ‘রাজত্ব’ প্রযোজনাও করেছেন অদিত। এটি তাঁর প্রযোজনায় দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘দেহরক্ষী’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন তিনি। ‘রাজত্ব’ নিয়েও তিনি দারুণ আশাবাদী। অদিত বলেন, ‘“রাজত্ব” আমার স্বপ্নের একটি প্রজেক্ট। সবাই অনেক কষ্ট করেছেন ছবিটির জন্য। এই ছবির প্রতিটি দৃশ্য শ্রোতাদের ভালো লাগবে। গানগুলোও পছন্দ হবে সবার।’

‘রাজত্ব’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ববি, প্রবীর মিত্র, শাঙ্কু পাঞ্জা প্রমুখ।

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment