
পেছনের দিকে দুটি ক্যামেরার বিশেষ সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করছে এইচটিসি। দুটি সেন্সরযুক্ত স্মার্টফোনটির ক্যামেরা সিস্টেমটি অনেকটাই লাইট্রোর লাইট-ফিল্ড ক্যামেরার মতো কাজ করবে।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন এ স্মার্টফোনটির ঘোষণা দেবে এইচটিসি।
নতুন মডেলের স্মার্টফোন ছাড়াও এ বছরে স্মার্টওয়াচ আসছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসি থেকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, নতুন স্মার্টফোনের পাশাপাশি নতুন স্মার্টওয়াচ বাজারে আনবে এইচটিসি। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টওয়াচটির বিশেষত্ব হবে উন্নত ক্যামেরা ও ব্যতিক্রমী নকশা। এইচটিসির ভাষ্য, এইচটিসির তৈরি হাতঘড়ি মানুষের দৈনন্দিন জীবনে কাজের উপযোগী করে তৈরি করা হবে।
0 comments:
Post a Comment