Sporty Magazine official website |

কিস্তিতে স্যামসাংয়ের যত স্মার্টফোন

Wednesday, February 12, 2014

Share this history on :
কিস্তিতে স্যামসাংয়ের যত স্মার্টফোন

স্মার্টফোন ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও কিস্তিতে পণ্য কেনার বিশেষ অফারের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ।
গ্রাহকেরা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি নোট থ্রি ১০ শতাংশ ছাড়ে ৬২ হাজার ৯১০ টাকায় কিনতে পারবেন। এ ছাড়াও প্রতি মাসে ৫ হাজার ২৪৩ টাকা দিয়ে ১২টি মাসিক কিস্তিতেও এটি কিনতে পারবেন। এই স্মার্টফোন কিনলে উপহার হিসেবে ফ্লিপ কভার বিনা মূল্যে পাবেন তাঁরা। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং।
৩৩ হাজার টাকা দামের গ্যালাক্সি এসথ্রি প্রতি মাসে ৫ হাজার ৫০০ টাকা দিয়ে ছয়টি কিস্তিতে কিনতে পারবেন ক্রেতারা। ১৯ হাজার ৯০০ টাকা দামের  হ্যান্ডসেট গ্যালাক্সি কোর প্রতি মাসে ৬ হাজার ৬৩৩ টাকা দিয়ে তিনটি মাসিক কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। ট্রান্সকম ডিজিটাল থেকে কিনলে এক হাজার ৫০০ টাকার গিফট ভাউচার থাকছে এর সঙ্গে।
কিস্তিতে কেনার সুযোগ রয়েছে গ্যালাক্সি এস ফোর, গ্যালাক্সি এস ফোন মিনি, স্যামসাং নোট ১০.১ এবং স্যামসাং ট্যাব থ্রি। গ্যালাক্সি এস ফোর পাওয়া যাচ্ছে ৫৫ হাজার টাকায়। এটি প্রতি মাসে ৯ হাজার ১৬৭ টাকার ছয়টি মাসিক কিস্তিতে কেনা যাবে। গ্যালাক্সি এস ফোর মিনি পাওয়া যাবে ৩৭ হাজার টাকায়, যা প্রতি মাসে ৬ হাজার ১৬৭ টাকার ছয়টি মাসিক কিস্তিতেও কেনার সুযোগ রয়েছে। স্যামসাং নোট ১০.১ পাওয়া যাচ্ছে ৬০ হাজার টাকায়। এই ট্যাব প্রতি মাসে ৫ হাজার টাকার ১২টি কিস্তিতে কেনা যাবে। ২৭ হাজার টাকা দামের ট্যাব থ্রি প্রতিমাসে ৪ হাজার ৫০০ টাকার ছয়টি কিস্তিতে কেনা যাবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের সাহায্যে গ্রাহকেরা মাসিক কিস্তির টাকা শোধ করতে পারবেন। কাছের সব স্যামসাং স্টোরে এ সুবিধা পাওয়া যাবে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment