
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের মদদ ছিল অভিযোগ করে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগকর্মীরা। এ সময় অস্ত্র হাতে তাদের গুলিও ছুড়তে দেখা যায়।
এই হামলা এবং পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। উপ-উপাচার্য জানান, “আমরা জরুরি বৈঠকে বসছি। সেখানেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিজিবি মোতায়েনের যে খবর কয়েকটি গণমাধ্যম দিয়েছে তা সঠিক নয়। এদিকে সোমবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েক হাজার শিক্ষার্থীর এক সমাবেশে আন্দোলন চালিয়ে যাওয়ার এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
রাবি, ০২ ফেব্রুয়ারি (বিডিলাইভ রিপোর্ট)//আর কে//
0 comments:
Post a Comment