প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানি এবং বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্ল্লাহ্ আবদুল আজিজ এম আল্-মানা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
খবর বাসসের। উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ লাভবান হতে পারে।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর নবনির্বাচিত সরকার মুসলিম দেশগুলোর সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাদের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধিতেও সচেষ্ট রয়েছে। কাতারের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী তা গ্রহণ করে সুবিধাজনক সময়ে কাতার সফর করবেন বলে জানান।

0 comments:
Post a Comment