Sporty Magazine official website |

মহিলা মাদক ব্যবসায়ি বাড়ছে ব্রাহ্মণপাড়ায়

Saturday, January 4, 2014

Share this history on :
আহাম্মদ লাভলু ।। সিএনজি অটোরিক্সা নিয়ে যাত্রী বেশে ভারত থেকে গাঁজা এনে শহরে যাবার পথে বিজিবির হাতে আটক হয়ে তিন মহিলা গাঁজা ব্যবসায়ী ও তাদের সহযোগী সিএনজি অটোরিক্সা চালক কুমিল্লা জেল হাজতে আছে। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শশীদল বিওপির হাবিলদার মইনুল হক ও সঙ্গীয় ফোর্স উপজেলার শশীদল এলাকায় একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। গাড়িটি তল্লাশি করে একটি চটের ব্যাগের ভিতর থেকে ১২ কেজি গাঁজাসহ তিন মহিলা,গাড়ির চালক গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে বিওপির সদস্যরা। হাবিলদার মইনুল হক বাদী হয়ে চালকসহ তিন মহিলাকে আসামি করে থানায় মাদক আইনে মামলা করেছেন। আটককৃতরা হল-দাউদকান্দি উপজেলার গৌরিপুর গ্রামের জলিল মিয়ার স্ত্রী আয়শা বেগম(৩৫), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের রাজু আহামদের স্ত্রী সেফালী বেগম(৪০), চান্দিনা উপজেলার পেন্নাই গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী সানু বেগম(৪২) এবং চালক কুমিল্লার কোতয়ালী থানার আমরাতলী গ্রামের মঞ্জুর আলীর ছেলে রফিক মিয়া(২২)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মফজল আহমেদ জানান, সিএনজি অটোরিক্সাটি থানা হেফাজতে আছে এবং গতকাল ৩ জানুয়ারী শুক্রবার আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment