Sporty Magazine official website |

উপজেলা নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের প্রস্তাব ইসির

Thursday, January 23, 2014

Share this history on :
উপজেলা পরিষদ নির্বাচনের সময় পাঁচ দিন সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগের দুই দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী দুই দিন—মোট এই পাঁচ দিন সশস্ত্র বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ইসি এ প্রস্তাব করে।
বৈঠকে উপস্থিত সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, কমিশন যা বলবে, সে অনুযায়ী তাঁরা ব্যবস্থা নেবেন। তবে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ইত্যাদি জাতীয় দিবসগুলোতে সেনাবাহিনীর নিজস্ব অনুষ্ঠান থাকে। তাই এসব দিবস বিবেচনায় রেখে কর্মসূচির তারিখ নির্ধারণ করার অনুরোধ জানান তাঁরা।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, বিজিবি, আনসার—এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment