
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মুম্বাইয়ের জুহু এলাকার একটি পাঁচতারকা হোটেলে একটি গানের শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
শাহরুখ-ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক খবরে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুটিংয়ের সময় হোটেলের একটি দরজার সঙ্গে আঘাত লাগে তাঁর। এ সময় রক্তক্ষরণও ঘটে। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
শাহরুখ খানের অফিশিয়াল সূত্র এ দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছে, ‘শুটিং করার সময় সেটে দুর্ঘটনায় শাহরুখ খান সামান্য আহত হয়েছেন এবং প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। সবার শুভকামনার জন্য ধন্যবাদ।’
0 comments:
Post a Comment