Sporty Magazine official website |

কুমিল্লায় সেলুন কর্মচারী খুন

Tuesday, January 14, 2014

Share this history on :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গজারিয়া গ্রামে গত শনিবার রাতে এনাম হোসেন (১৮) নামের এক সেলুন কর্মচারী খুন হয়েছে। খবর পেয়ে পুলিশ গতকাল রবিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, শনিবার রাত ১০টায় গ্রাম্য সমিতির পাওনা টাকা আদায়ের জন্য উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের ফজর আলীর পুত্র দুলালের বাড়িতে ছুটে যান একই উপজেলার হৃদকড়া গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র স্থানীয় সেলুন কর্মচারী এনাম হোসেন। এ সময় এই নিয়ে কথাকাটির একপর্যায়ে এলাকার কথিত মাদক ব্যবসায়ী দুলাল এনামের মাথায় গাছের ডাল দিয়ে সাজরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে গত
রবিবার সদর দক্ষিণ মডেল থানার ভূশ্চি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment