
দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপ্রতাশীদের সাক্ষাত্কার শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর বনানীর কার্যালয়ে যান। সেখানেই তিনি প্রার্থীদের সাক্ষাত্কার নিচ্ছেন।
সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে গত শুক্রবার থেকে টানা তিন দিন ফরম বিক্রি করা হয়। মোট ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। আবেদনপত্র সংগ্রহ করতে দলীয় তহবিলে পাঁচ হাজার টাকা জমা দিতে হয় প্রার্থীদের।
দশম জাতীয় সংসদে জাপা ৩৪টি আসন পায়। এর মধ্যে রওশন এরশাদসহ ২০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানো হয়। আর ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হন ১৩ জন। ফলে সংরক্ষিত আসনে ছয়জন নারী সাংসদ পাবে জাপা।
0 comments:
Post a Comment