
আদেশের বিষয়টি জানিয়ে মাহবুব উদ্দিন খোকনের আইনজীবী এ কে এম এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, মতিঝিল থানায় দুটি ও রমনা থানায় একটি মামলায় খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিন মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।
রাজধানীর বাংলামোটরে গাড়ি পোড়ানোর ঘটনায় ২৫ ডিসেম্বর রমনা থানায়, ৫ মে মতিঝিলে হেফাজতের সমাবেশে পুলিশ সদস্য নিহতের ঘটনায় পরদিন মতিঝিল থানায় করা মামলা এবং কমলাপুরে বোমা বিস্ফোরণের অভিযোগে ৫ নভেম্বর মতিঝিল থানায় মামলা হয়। এসব মামলায় বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় খোকনের আইনজীবীরা হাইকোর্টে আবেদনে করেন।
আদালতে খোকনের পক্ষে শুনানি করেন রফিক-উল হক ও জয়নুল আবেদিন। তাঁদের সহায়তা করেন সগীর হোসেন, এ কে এম এহসানুর রহমান ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সেলিম।
২৬ ডিসেম্বর মাহবুব উদ্দিন খোকন গ্রেপ্তার হন।
0 comments:
Post a Comment