
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৩০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে।
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, সুব্রত, দিতি, সাজু খাদেম ও মিমো।
এ ছবিতে কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুরে মুন্নী-তাসিফের গাওয়া ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’ এবং কৌশিক হোসেনের সুরে ও চন্দন সিনহার গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গান দুটি এরই মধ্যে খুব জনপ্রিয় হয়েছে।
0 comments:
Post a Comment