Sporty Magazine official website |

ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করছেন রানী মুখার্জি!

Thursday, January 30, 2014

Share this history on :
বলিউডের অভিনত্রী রানী মুখার্জির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনার কোনো কমতি নেই। সম্প্রতি প্রকাশিত হয়েছে রানি মুখার্জির সঙ্গে আদিত্য চোপড়ার বিয়ে হচ্ছে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডেতে। এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানিয়েছে মিড ডে।


রানির সঙ্গে আদিত্যর বিয়ের স্থান ঠিক হয়েছে যোধপুরের উমেইদ রাজপ্রাসাদ। তবে বিয়েটি কবে হচ্ছে, সে সম্বন্ধে গোপনীয়তা অবলম্বন করছে উভয় পক্ষই।
এক সূত্র জানিয়েছে, ‘ভ্যালেন্টাইন্স ডেতে আদিত্য ও রানির বিয়ে হচ্ছে যোধপুরের উমেইদ ভাওয়ান প্যালেসে। এর প্রস্তুতি এখন পুরোদমে চলছে। এটা একটা প্রাইভেট অনুষ্ঠান হলেও জমকালো আয়োজন থাকছে।’
সূত্র আরো জানিয়েছে, ‘রানী ইতোমধ্যেই উমেইদ রাজপ্রাসাদ পরিদর্শন করেছেন।’
সবকিছু ঠিক থাকলে রানি ও আদিত্যর বিয়ে এ বছরের প্রথম বলিউডি বিয়ে হতে যাচ্ছে।

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment