Sporty Magazine official website |

কুমিল্লার বরুড়ায় ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

Monday, January 6, 2014

Share this history on :
৩১ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ৪:৫১
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম বাজারে মঙ্গলবার দুপুরে ছাত্রদলকর্মী সাদ্দাম হোসেনকে (২০) বুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাউছার আলম সেলিম জানান, দুপুরে ঝলম উত্তর বাজারে ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে যুবলীগ কর্মী মাসুম গুলি করে। আহত সাদ্দামকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ২/৩ মাস পূর্বে উপজেলার কানাইল গ্রামের আনোয়ার হোসেন ভান্ডারীর ছেলে সাদ্দাম হোসেন ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগদান করে। এই নিয়ে একই ইউনিয়নের মেড্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুমের সাথে দ্বন্দ্ব চলে আসছে। এই নিয়ে মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে মাসুম সাদ্দামকে গুলি করে। 
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউছার চৌধুরী জানান, স্থানীয় আধিপত্য নিয়ে সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment