Sporty Magazine official website |

রংপুরে আ’লীগের আনন্দ মিছিলে হামলা, আহত ১০

Monday, January 6, 2014

Share this history on :

রংপুরের মিঠাপুুকুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে হামলা করেছে স্থানীয় জনতা ও ১৮ দলের নেতাকর্মীরা। এতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার  সকালে উপজেলার বড় হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বড় হযরতপুর ইউনিয়নের বন্ধুর মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জয়দুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী বিজয় মিছিল বের করে। এসময় সেখানে উপস্থিত জনতাসহ স্থানীয় ১৮ দলীয় জোট নেতাকর্মীরা হামলা চালায়। এতে আওয়ামী লীগের প্রায় ১০/১২ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় জয়দুুল ইসলামকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জয়দুল ইসলাম অভিযোগ করেন, আমরা শান্তিপূর্নভাবে বিজয় মিছিল বের করলে জামায়াত-শিবির নেতাকর্মীরা তাতে হামলা চালায়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোয়াজ্জেম হোসেন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment