Sporty Magazine official website |

বিএনপির পাঁচ নেতার জামিন মঞ্জুর

Tuesday, January 21, 2014

Share this history on :
মতিঝিল থানায় করা পৃথক দুটি মামলায় বিএনপির পাঁচ নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। দুই মামলায় জামিন পাওয়ায় আবদুল আউয়াল মিন্টুর কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বিএনপির এই পাঁচ নেতা হলেন স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হক ও মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পাঁচ নেতার জামিন আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।
গত ৭ নভেম্বর রাতে বিএনপির এই নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় এই পাঁচ নেতা হাইকোর্টে জামিনের আবেদন জানান।
তাঁদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। তাঁদের সহায়তা করেন আইনজীবী সগীর হোসেন ও এহসানুর রহমান।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে এহসানুর রহমান ‘প্রথম আলো’কে বলেন, আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে থাকা পাঁচ মামলার মধ্যে তিনটিতে তিনি নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। বাকি দুটিতে আজ জামিন পেলেন। তাই তাঁর কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই। অপর চার নেতার বিরুদ্ধে আরও তিনটি মামলা চলমান বলে জানান তিনি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment