Sporty Magazine official website |

দুএকদিনের মধ্যে এরশাদ শপথ নিবেন :রুহুল আমিন

Friday, January 10, 2014

Share this history on :



 জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ ২/১ দিনের মধ্যে শপথ নিবেন। আজ শুক্রবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, শীঘ্রই এরশাদ গণমাধ্যমের সামনে হাজির হয়ে তার দলের অবস্থান পরিষ্কার করবেন এবং দলের মধ্যে নেতাদের ভুল বুঝাবুঝির নিরসন করবেন।

গতকাল বৃহস্পতিবার রওশন এরশাদের নেতৃত্বে জাপার নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন। দলের চেয়ারম্যান এরশাদ আজ শপথ নেননি। তিনি টানা ২৭ দিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। জাপার সংসদীয় দল রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment