Sporty Magazine official website |

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

Friday, January 31, 2014

Share this history on :
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস- সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দু‌ইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ওই সড়কের বাকিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দুর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচলের জন্য সড়কটি খুলে দেয়।
পুলিশ জানায়, চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুইজন মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর ও কুমিল্লার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment