Sporty Magazine official website |

‘জামায়াত নেতাদের দণ্ডাদেশ খতিয়ে দেখবে পাকিস্তান’

Friday, January 31, 2014

Share this history on :
ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের ফাঁসিসহ অন্যান্য দণ্ডাদেশ নানা প্রেক্ষাপটে খতিয়ে দেখবে পাকিস্তান।’
বৃহস্পতিবার পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উত্থাপন করলে নওয়াজ শরিফ তাদের এ আশ্বাস দেন। পাকিস্তানের দি নিউজ পত্রিকার এক রিপোর্টে শুক্রবার এ কথা বলা হয়েছে।
ইসলামাবাদে প্রধানমন্ত্রী ভবনে বৃহস্পতিবার পাকিস্তান জামায়াতে ইসলামীর ডেপুটি আমির খুরশিদ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করে।
প্রধানমন্ত্রী নওয়াজ এ সময় তাদের বলেন, “বাংলাদেশের ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের ফাঁসি ও অন্যান্য দণ্ডাদেশ প্রদানের বিভিন্ন দিক পাকিস্তান সরকার খতিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী খাজা সাদ রফিক উপস্থিত ছিলেন।
দি নিউজের রিপোর্টে বলা হয়, বৈঠকে জামায়াত নেতারা প্রধানমন্ত্রী নওয়াজের হাতে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের করা ১৯৭৪ সালের একটি চুক্তির নথি হস্তান্তর করেন। যাতে তিন দেশ ১৯৭১ সালের যুদ্ধের কদর্য দিক ভুলে যেতে ও ক্ষমা করে দিতে রাজি বলে উল্লেখ রয়েছে। রিপোর্টে আরও বলা হয়, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত ওই চুক্তি অনুসারে যুদ্ধের কোনো ঘটনায় কোনো আইনি বা শাস্তির ব্যবস্থা গ্রহণ করা যাবে না।
দি নিউজ জানায়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জামায়াত নেতাদের আশ্বস্ত করেন এবং তাদের জানান, পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশের বিচারের ঘটনায় উদ্বেগ এবং এ ঘটনায় বিশ্বের কারও বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে না বলে মত প্রকাশ করেছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment