Sporty Magazine official website |

বিএনপির ৫ নেতার জামিন হয়নি

Wednesday, January 22, 2014

Share this history on :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম কে আনোয়ারসহ শীর্ষ পাঁচ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে বুধবার সকালে জামিন আবেদনের শুনানি শেষে আদালত দুপুরে আদেশ দেয়া হবে বলে জানান। সকালে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে জামিন শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
অন্য তিন নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত বছর ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে এসআই শাহজাহান হত্যা, গাড়িতে আগুন, পুলিশের কর্তব্য কাজে বাধা ও বোমা বিস্ফোরণ ঘটনায় মামলাগুলো করা হয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment