Sporty Magazine official website |

শিক্ষকের ঘরে চার শ সাপ!

Friday, January 31, 2014

Share this history on :
বাসায় ৪০০ অজগর সাপ লুকিয়ে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, গত বুধবার প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে সান্তা অ্যানা পুলিশের অ্যানিমেল সার্ভিসের সদস্যরা উইলিয়াম বুচম্যান নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করে। বুচম্যানের বাসার মেঝে ও ছাদে প্লাস্টিকের বাক্সে রাখা মৃত ও জীবিত অবস্থায় ৪০০ অজগর উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, উইলিয়াম বুচম্যান তাঁর বাসার পাঁচটি কক্ষে দীর্ঘদিন ধরে ৪০০টি অজগর বাক্সবন্দী করে রাখেন। এর মধ্যে ২২০টি অজগরের মৃত্যু হয়। দিনের পর দিন মৃত অবস্থায় থাকায় সাপগুলো পচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। বুচম্যানের প্রতিবেশী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ওই বাসায় তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ও সাপগুলো উদ্ধার করে।
সান্তা অ্যানা পুলিশের অ্যানিমেল সার্ভিসের পরিদর্শক সন্দ্রা বার্গ বলেন, প্রতিটি বাক্সের গায়ে অজগরের নাম ও প্রকৃতি লেখা ছিল। আর বাক্সগুলো এত শক্তভাবে বন্ধ করা ছিল যে কোনোভাবেই বাক্স থেকে অজগরের বের হয়ে আসার কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর বুচম্যান নিজেকে সর্পচাষি হিসেবে দাবি করেছেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment