
আজ শুক্রবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমে বিবৃতিতে পাঠিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘সরকার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে।’ বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘সরকারের উদ্দেশ্যই হলো, যেকোনো উপায়ে নিজামীকে হত্যা করা। সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ৩ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’ বিবৃতিতে জামায়াতের কর্মসূচি সফল করতে সব শ্রেণী-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
0 comments:
Post a Comment