Sporty Magazine official website |

ঘরেই তৈরি করে নিন পছন্দের টুথপেস্ট

Friday, January 31, 2014

Share this history on :
দৈনন্দিন জীবনে টুথপেস্টের উপকারিতা এবং উপযোগিতা এর কোনটাই বলার দরকার পরে না। দাঁতের সুরক্ষায় টুথপেস্ট দিয়ে দাঁত মাজা কতোটা দরকারি তা ছোট শিশুরাও জানে। কিন্তু বাজার থেকে কিনে আনা ক্যামিকেল জাতীয় টুথপেস্টের স্বাদ ও গন্ধ অনেকেই পছন্দ করতে পারেন না। সে জন্য টুথপেস্ট ব্যাবহারে দাঁত মাজতে আলসেমি করেন। কিন্তু টুথপেস্ট ব্যবহার না করলে হতে পারে দাঁতের নানান ধরণের সমস্যা। কিন্তু বাড়িতে যদি আপনি নিজেই তৈরি করে নিতে পারেন একেবারে প্রাকৃতিক টুথপেস্ট নিজের পছন্দের ফ্লেভার অনুযায়ী তাহলে কেমন হয়?
বিজ্ঞান মানেই কি কেবল ভারী ভারী বইয়ের মাঝে থাকা দুর্বোধ্য সব নিয়মনীতি? নাকি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা মানেই শুধু ফিটফাট ল্যাবরেটরি আর বোতলে বোতলে ভরা সব রাসায়নিক? কোনটাই নয়! একদম সাধারণ কিছু উপাদান দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন মজাদার একেকটি বৈজ্ঞানিক পরীক্ষা। আর এই কাজ টি করার জন্য কোনও ল্যাবরেটরি প্রয়োজন হবে না, আপনার নিজের রান্নাঘরটিই যথেষ্ট! আসুন কিছু টুকিটাকি দিয়ে কি সহজে তৈরি করে ফেলা যায় কার্যকরী একটি পছন্দের টুথপেস্ট।
কি কি লাগবেঃ
-১ কাপ সোডিয়াম বাই কার্বনেট
-১ কাপ ক্যালসিয়াম কার্বনেট
-২ টেবিল চামচ মিহি লবনের গুড়ো
-১০/১২ ফোঁটা পুদিনা তেল বা পছন্দ অনুযায়ী অন্য কোন ফ্লেভারের তেল
-পছন্দের কোন ফ্লেভার (যেমন কমলালেবুর ফ্লেভার চাইলে শুঁকনো কমলালেবুর খোসার মিহি গুড়ো)
-পেস্ট তৈরি করতে প্রয়োজনীয় হালকা গরম পানি।
যা করতে হবেঃ
১) একটা কাচের বোলে পানি বাদে সব উপাদান মিশিয়ে নিন।
২) খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধীরে ধীরে পানি দেয়া শুরু করুন।
৩) পানি দেয়ার সাথে সাথে ভালো করে মেশাতে থাকুন। সব উপাদান গলা শুরু করবে। দেখবেন মিশ্রণে কোন দলা যেন না থাকে।
৪) মিশ্রণটি পেস্টের মত ঘন ও থকথকে হলে পানি মেশানো বন্ধ করুন।
৫) আরও ভালো করে মিশিয়ে মসৃণ একটি মিশ্রণ তৈরি করুন।
৬) ব্যস তৈরি হয়ে গেল আপনার পছন্দের টুথপেস্ট। একটি কৌটোয় রেখে দিয়ে ব্যবহার করুন প্রতিদিন। ২ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ঘরোয়া তৈরি টুথপেস্ট
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment