
আজ সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
মতিঝিল থানার মামলায় জামিন পাওয়া বিএনপির চার নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ও দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছয় মাসের জামিন মঞ্জুর করা হয়েছে।
আইনজীবীরা জানান, এ নিয়ে তাঁরা চারটি মামলায় জামিন পেলেন। তাঁদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। একই বেঞ্চ থেকে দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ও এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছয় মাসের জামিন মঞ্জুর করা হয়েছে।
0 comments:
Post a Comment