স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের কার্য সহকারী মজিবুর রহমানকে বিনা কারণে মারধর শুরু করলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে হাজীগঞ্জ থানায় নিয়ে যায় ।
অন্যদিকে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুইদিন আগে তাকে বান্দরবানে বদলি করা হয়েছে বলে শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী অফিসের কার্য সহকারী মজিবুর রহমান বলেন, ‘উপজেলার বেলঘর আড়ং বাজারের কাছে একটি কালভার্ট ঢালাই শেষে মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার জন্য রওনা দেই। পথিমধ্যে হাজীগঞ্জ বাজারে যানজটে পড়লে এএসআই দেলোয়ার আমার মোটরসাইকেলের পিছনে এসে চেপে বসেন।’
এরপর তিনি গাড়ি থামিয়ে আমার হাতে হ্যান্ডকাপ পড়িয়ে বলেন, ‘তুই সন্ত্রাসী করিম। তোর জন্য আমার চাকরি যাচ্ছে, তোকে আমি খুঁজছি, এই বলে তার সাথে থাকা রিভলবার দিয়ে আমাকে মারধর করেন।’
এ সময় বাজারের শত শত মানুষ দেলোয়ারকে আটক করে। পরে হাজীগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এএসআই দেলোয়ার হোসেন ওই সময় মাদকাসক্ত ছিলেন।
এ ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ্আলম জানান, এএসআই দেলোয়ার তার কর্মরত থানার অনুমতি ছাড়াই হাজীগঞ্জে এসেছিল। তিনি তার কোন অভিযান সম্পর্কে আমাদের জানাননি।’
তিনি আরও জানান, তাকে শাহরাস্তি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শাহরাস্তি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, তাকে বান্দরবানে বদলি করা হয়েছে। এবং থানা থেকে তাকে রিলিজ লেটারও দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া তিনি নিজ থানার বাইরে কেন গিয়েছিলেন
0 comments:
Post a Comment