Sporty Magazine official website |

নাটোরে চার ট্রাকের সংঘর্ষে নিহত ২

Wednesday, January 22, 2014

Share this history on :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে আজ বুধবার সকালে চারটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছে। উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক সেলিম হোসেন (৩৫) ও চালকের সহকারী নজরুল ইসলাম (২৮)। সেলিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোজাম্মেল হোসেনের ছেলে। নজরুলের ঠিকানা এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিমেন্টবোঝাই চারটি ট্রাক নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে বড়াইগ্রামের আগ্রাণ এলাকায় ৮ নম্বর সেতুর কাছে পৌঁছার পর ট্রাকগুলো পরস্পরকে ধাক্কা দেয়। এতে একটি ট্রাক সেতুর নিচে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালক ও সহকারী মারা যান। ট্রাকটির তলায় হতাহত আরও অনেকে থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।  এ ছাড়া অন্য তিনটি ট্রাক সড়কের পাশে কাত হয়ে পড়ে আছে।
ঘটনাস্থল থেকে বনপাড়া মহাসড়ক পুলিশের উপপরিদর্শক নিকুঞ্জ কুমার প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে ট্রাকচালকেরা সামনে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। পুলিশ ও স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নিচ্ছে। তবে সিমেন্টের কারণে উদ্ধারকাজ শেষ করতে সময় লাগবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অন্য ট্রাকের চালক ও সহকারীদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment