টাঙ্গাইল-৮ আসনের (সখীপুর-বাসাইল) আওয়ামী লীগদলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান হূদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ভোর পৌনে ছয়টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসায় আজ ভোরে হূদরোগে আক্রান্ত হন এই সাংসদ। দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই আসন থেকে আওয়ামী লীগের হয়ে ১৯৮৬, ১৯৯৯ (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন শওকত মোমেন। নবম জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি।
শওকত মোমেন শাহজাহানের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে বলে জানা গেছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা কলেজ চত্বরে বাবার কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে।

0 comments:
Post a Comment