Sporty Magazine official website |

বিবিসিকে খালেদা জিয়া : আমরা আলোচনার জন্য প্রস্তুত

Tuesday, January 7, 2014

Share this history on :
স্টাফ রিপোর্টার : বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আলোচনার জন্য তিনি প্রস্তত এবং আলোচনার মাধ্যমেই সমাধান হতে হবে বলে তিনি মনে করেন।তবে জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের বিষয়ে তিনি বলেছেন, বিএনপি তাদের রাজনীতির বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং কারো দ্বারা নির্দেশিত হবে না। বেগম জিয়া বলেন, সরকারকে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, আলোচনার আগে তার দলের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, তাদের কার্যালয় খুলে দিতে হবে এবং তাকে বাড়ি থেকে বের হতে দিতে হবে। খালেদা জিয়া জানান, বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাবে। রোববারের নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেন খালেদা জিয়া। সূত্র: বিবিসি
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment