
‘সহিংস কর্মসূচি’ পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচিতে ফিরে আসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার আশুলিয়া-বাইপাইল-নবীনগর মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। সেখানে তিনি আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কূটনীতি-নির্ভর হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন।
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি বন্ধুরা পরামর্শ দিতে পারেন। তাঁদের পরামর্শ দেওয়ার অধিকার আছে। দাতা দেশগুলোর আছে, বন্ধু দেশগুলোরও আছে। তবে দেশি-বিদেশি কোনো চাপের কাছে আমরা মাথা নত করব না । আমরা মাথা নত করব আমাদের দেশের বাস্তবতার কাছে। দেশের জনগণের কাছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দাতা দেশগুলোর পরামর্শ উড়িয়ে দিচ্ছি না। সে বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।’
নির্বাচনকেন্দ্রিক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বিএনপির কল্পনাবিলাস ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
0 comments:
Post a Comment