Sporty Magazine official website |

এখন জাতীয় সংলাপের আয়োজন করা উচিত

Friday, January 17, 2014

Share this history on :
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে  বলেছেন, ‘আমার এলাকায়ও ভোট হয়নি। আমার ভোটও আমি দিতে পারিনি। দেশের মানুষ এ নির্বাচনকে গ্রহণ করেননি। খোদ সরকারি মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করা।’
আজ শুক্রবার গণফোরামের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করা হয়েছে। তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্যমে বস্তুত সরকারি দল ও জোটের মাধ্যমে ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার ব্যবস্থা করা হয়েছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর কীভাবে তা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে?
গণফোরামের নেতা বিস্ময় প্রকাশ করে বলেন, যেখানে অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়নি এবং অন্যান্য আসনে খুব সামান্যসংখ্যক ভোট পড়েছে, সেখানে নির্বাচন কমিশন ৪০ শতাংশ ভোট পড়ার কথা কীভাবে বলে। তিনি অভিযোগ করে বলেন, সাবেক নির্বাচন কমিশনার এম এ আজিজ এক কোটি চার লাখ ভুয়া ভোটার তালিকাভুক্ত করেছিলেন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
সভায় বক্তব্য দেন মোস্তফা মোহসীন, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, জামালউদ্দিন আহমেদ, আ. আজিজ, শান্তিপদ ঘোষ, তবারক হোসেইন, জগলুল হায়দার, আ ও ম শফিক উল্লাহ, সগীর আনোয়ার, মোশতাক আহমেদ, নওয়াব আলী, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম, হারুনুর রশীদ তালুকদার, খান সিদ্দিকুর রহমান প্রমুখ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment