
হুমায়ূন
কবীর জীবন ।। কুমিল্লা সদর আসনের বিদায়ী সংসদ সদস্য ও নব নির্বাচিত জাতীয়
সংসদ সদস্য হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহার বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনের
মধ্য দিয়ে আমরা একটি ঐক্য গড়ে তুলেছি। সকল ভেদাভেদ ভুলে জাতির প্রয়োজনে,
জাতির জনক বঙ্গবন্ধু কন্যার প্রয়োজনে, গণতন্ত্র রক্ষার প্রয়োজনে, নির্বাচন
নিয়ে যখন জাতীয় ও আন্তর্জাতিক খেলা চলছে তা বন্ধ করার প্রয়োজনে আওয়ামীলীগ,
যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে
সেই নির্বাচনী ঐক্য যেন আগামী দিনে ঠিক থাকে। এই নির্বাচনী ঐক্য ক্ষণস্থায়ী
না হয়ে চিরস্থায়ী হওয়া দরকার।
তিনি বলেন, আমাদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি থাকলে তার অবসান ঘটিয়ে পাড়া-
মহল্লায় একত্রিত হয়ে কাজ করবো। গতকাল বিকালে কুমিল্লা জেলা আওয়ামীলীগ
কার্যালয়ে হরতাল বিরোধী মিছিল পূর্ব সমাবেশে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার
এমপি এ সব কথা বলেন। হাজী বাহার বলেন, রবিবার নির্বাচনে জামায়াত-বিএনপিকে
প্রতিষ্ঠিত করতে যে সব আওয়ামী লীগাররা ভূমিকা রেখেছেন তাদেরকে আওয়ামীলীগ
অফিসে ঢুকতে দেয়া হবে না। প্রতি শুক্রবার সন্ধ্যার পর আমি আওয়ামীলীগ অফিসে
বসবো। জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সফিক শিকদার একদিন বসবেন, উপজেলা
চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ একদিন বসবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ,
হাজী বাহারের সহধর্মিনী মেহেরুন্নেছা বাহার, কুমিল্লা জেলা আওয়ামীলীগের
যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি,
আওয়ামীলীগ নেতা রুস্তম আলী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আরফানুল হক
রিফাত, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, শ্রমিকলীগ
নেতা হাসান খসরু, আওয়ামীলীগ নেতা আবদুল আলীম কাঞ্চন, কুমিল্লা জেলা
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু প্রমুখ।
পরে কুমিল্লা জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে সংসদ সদস্য হাজী আ ক ম
বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে একটি হরতাল বিরোধী বিশাল মিছিল বের হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলের
সামনে ছিলেন হাজী বাহার। বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে হরতাল
প্রতিরোধের ঘোষণা দেন। হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, দশম জাতীয়
সংসদ নির্বাচনে আবার কুমিল্লার মানুষের বিজয় হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে।
জননেত্রী শেখ হাসিনার বিজয় হয়েছে। কুমিল্লার প্রশাসন শান্তিপূর্ণ নির্বাচন
উপহার দিয়েছে। সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। কুমিল্লার মানুষ শান্তিতে
বসবাস করার জন্য আমাকে আবারো বিজয়ী করেছে। আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র জনগণ
ভোটের মাধ্যমে প্রতিহত করেছে। হাজী বাহার বলেন, কুমিল্লার মানুষের
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি কাজ করে যাবো। কুমিল্লাতে কাউকে কোন রকম
অশান্তি করতে দেয়া হবে না। বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল প্রতিরোধ করতে
হবে। তারা যাতে হরতালের নামে জ্বালাও পোড়াও না করতে পারে। আজকের এই হরতাল
বিরোধী মিছিলে সাধারণ মানুষও যোগ দিয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment