Sporty Magazine official website |

রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা বিএনপির

Sunday, January 26, 2014

Share this history on :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে দলটি। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটি বলেছে, তারা প্রধানমন্ত্রীকে ভারত চলে যেতে বলছে না, প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান জানাচ্ছে।
আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের প্রতিক্রিয়া জানান।
গতকাল শনিবার গাইবান্ধায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে পাকিস্তান ‘প্রীতির’ কারণে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দেন।
এর প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান বলেন, ‘খালেদা জিয়া কেন পাকিস্তান যাবেন? তিনি তিনবারের প্রধানমন্ত্রী, দুবারের বিরোধীদলীয় নেতা। বাংলাদেশটা  খালেদা জিয়ারও, এই দেশটার জন্য তাঁর ত্যাগ রয়েছে। একটা গান আছে না, দিল মে হিন্দুস্তান। আমরা কি বলব, তারা ভারতে চলে যাক? আমরা বলছি না শেখ হাসিনাকে দিল্লি চলে যেতে। তাঁর বক্তব্যে জবাবে বলছি, আপনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশে থাকুন। দেশের জনগণকে শান্তি দিন। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন।’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, সারা দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে। যৌথ বাহিনী বিরোধী জোটের নেতা-কর্মীদের আটক করার পর তাদের লাশ রাস্তায়, ডোবায় ও পুকুরে পাওয়া যায়।
আসাদুজ্জামান অভিযোগ করেন, সরকারি দলের ক্যাডারদের সহায়তায় যৌথ বাহিনীর অভিযান চলছে। মুক্তিযুদ্ধের সময় আলবদররা পাকিস্তানি হানাদেরকে যেভাবে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিত, এখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেভাবে বিএনপির কর্মীদের বাড়ি চিনিয়ে দিচ্ছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment