
কুমিল্লা গোমতি নদীর উত্তর পাড়ে দুর্গাপুর ইউনিয়ন অংশে মাটি কাটার সাথে সাথে শত শত তাল গাছ, খেজুর গাছ ও বাঁশ বাগান কেটে সাবাড় করে দিচ্ছে দুর্বৃত্তরা। এতে পরিবেশ ও নদীর পাশে পাকা রাস্তা হুমকির মুখে। ওই এলাকায় গেলে দেখা যায় রাস্তার পাশে শতশত গাছ কেটে ফেলে রাখা হয়েছে। দুর্বৃত্তরা দুই থেকে তিন হাজার টাকার বিনিময়ে এ সকল গাছ বিক্রি করে ফেলছে। মাটি কাটা ও গাছ কাটার বিরুদ্ধে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও কিছুদিন নীরব থাকার পর পুনরায় অবৈধভাবে গাছ কাটা শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, দুবৃর্ত্তরা মাটিতো কেটে নিয়ে যাচ্ছে পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য বর্ধনের গাছগুলোও কেটে নিয়ে যাচ্ছে গোমতির পাড় থেকে। বিশেষ করে রাতের বেলায় বাঁশবাগানের ভিতর আগুন লাগানো হয় পুনরায় যাতে শিকর না গজায়। দুর্বৃত্তরা দুই তিন হাজার টাকায় যে গাছ বিক্রি করে সেগুলি আবার ভাগবাটোয়ারা হয় বলে এলাকাবাসী জানান। মাটি এবং গাছ কাটার কারণে সবজি আবাদ করা যাচ্ছে না। প্রতিদিনই কোন না কোন গাছ কাটা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উত্তর দুর্গাপুর গোমতি নদীর পাড়ে শত শত গাছের গোড়া পড়ে রয়েছে। বিশেষ করে বেশি কাটা হচ্ছে তাল গাছ। এগুলি ঘরের তীরের জন্য ভালো দামে বিক্রি হয়। এলাকাবাসী অবিলম্বে পরিবেশ ও রাস্তা রক্ষা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। যদি জেলা প্রশাসন গোমতি নদীর পাড়ে পুলিশ টহলের ব্যবস্থা করে তাহলে মূল্যবান গাছগুলো রক্ষা পাবে। যদি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় তাহলে গাছ নিধন অনেকটা কমে যাবে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment