
গতকাল রোববার পাকিস্তানের ‘দ্য নেশন’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার একটি বেসরকারি ক্লিনিকে গত শুক্রবার ওই নারী একসঙ্গে ছয়টি স্বাভাবিক শিশু জন্ম দেন। এদের মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে শিশু রয়েছে।
সংশ্লিষ্ট চিকিত্সকেরা জানিয়েছেন, ওই মা ও তাঁর ছয় নবজাতক সুস্থ আছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল। তবে বাড়তি পরিচর্যা ও অধিকতর পর্যবেক্ষণের জন্য মা ও নবজাতকদের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চিকিত্সক সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই নারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ওই হাসপাতালে গিয়েছিলেন। এরপর সেখানে তিনি ছয়টি শিশুর জন্ম দেন।
0 comments:
Post a Comment