বিয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি লন্ডনে হিন্দুরীতি অনুযায়ী দ্বিতীয়বার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন গোবিন্দ ও সুনীতা। ২৫ বছর আগে সুনীতা আহুজাকে বিয়ে করেছিলেন একসময়ের পর্দাকাঁপানো বলিউডের অভিনেতা গোবিন্দ। সম্প্রতি আবারও বিয়ের পিঁড়িতে বসে খবরের শিরোনাম হলেন ৫০ বছর বয়সী এ তারকা ও সাবেক রাজনীতিবিদ।
পূর্বপরিকল্পনা অনুযায়ী গোবিন্দ ও সুনীতার কাছের কয়েকজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে লন্ডনে ঘরোয়াভাবে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে গোবিন্দ-সুনীতার দুই সন্তান নর্মদা ও যশবর্ধন মা-বাবার দ্বিতীয় বিয়েতে হাজির থাকার অনুমতি পায়নি। বিয়ের দিনটিতে তারা মুম্বাইয়েই ছিল। এর পেছনের কারণ সম্পর্কে সুনীতার ভাষ্য, ‘মা-বাবা বিয়ে করছেন—এমন দৃশ্য সন্তানদের না দেখাই ভালো।’ জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বর্তমান স্বামীকে ফের বিয়ের কারণ সম্পর্কে সুনীতা বলেছেন, ‘২৫ বছর আগে ক্যারিয়ারের সেরা সময় পার করছিল গোবিন্দ। ওই সময়ে মনে করা হতো, কোনো তারকা বিয়ে করলে তাঁর তারকাখ্যাতি ও ভক্তের সংখ্যা কমে যায়। এ জন্য বহু দিন আমরা বিয়ের খবর গোপন রেখেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমাদের মেয়ে নর্মদার জন্মের পর বিয়ের ঘোষণা দিয়েছিলাম আমরা।’
সুনীতা আরও বলেন, ‘ফের বিয়ে করার ভূতটা প্রথম মাথায় চেপেছিল গোবিন্দর। এবার আর চুপি চুপি বিয়ে করতে হয়নি বলে অনেক ভালো লেগেছে। লন্ডনে পুরো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন গোবিন্দর বন্ধু ফয়সাল। সাত পাক, সিঁদুর দান, মঙ্গলসূত্র পরানোসহ বিয়ের অন্য সব আচারই পালন করা হয়েছে।’

বিয়েতে একে অন্যকে কোনো উপহার দিয়েছেন কি না—জানতে চাইলে সুনীতা বলেন, ‘গোবিন্দ আমাকে চমত্কার একটি মঙ্গলসূত্র উপহার দিয়েছে। আর আমি তো তাকে আগেই মহামূল্যবান দুটি রত্ন উপহার দিয়েছি। রত্ন দুটি হলো আমাদের দুই সন্তান।’
0 comments:
Post a Comment