
আশাশুনি উপজেলার আরার কাদাকাটি গ্রামে এক মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে৷ আরার গ্রামের মৃতঃ হারুনর রশিদ মালীর পুত্র বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলি বেগ (৬৫) মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়৷ রাত্র ২ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃ্ত্যু হয়৷
বৃহস্পতিবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়৷ এসআই আকরাম হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তার মরদেহকে গার্ড অব অনার প্রদান করেন৷
এসময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মুহসিন আলি, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল হান্নানসহ এলাকার মুক্তিযোদ্ধা ও বহু ধর্মপ্রাণ মানুষ তার জানাযায় অংশ নেন৷ মৃতকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন৷
0 comments:
Post a Comment