Sporty Magazine official website |

বিএনপি সংসদের চেয়ে রাস্তায় থাকতেই ভালোবাসে--শাজাহান খান

Friday, January 31, 2014

Share this history on :
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান অভিযোগ করে বলেছেন, বিএনপি সংসদের চেয়ে রাস্তায় থাকতেই ভালোবাসে। তারা রাস্তায়ই থাকুক।আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকায় নরসিংদী পরিবহন মালিক-শ্রমিকের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন। শাজাহান খান বলেন, নবম জাতীয় সংসদের অধিবেশন ছিল ৪৪৩ দিন। এর মধ্যে সে সময়ের বিরোধী দলের নেতা খালেদা জিয়া মাত্র ১০ দিন উপস্থিত ছিলেন। এতে প্রমাণিত হয়, তাঁরা সংসদকে ভালোবাসেন না। তিনি বলেন, ‘বিএনপির নেতা যদি সংসদকে ভালোবাসতেন, তাহলে তাঁরা আরও বেশি সংসদে আসতেন।’নৌমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘তারা সংসদের চাইতে রাস্তায় থাকতেই ভালোবাসে। তাই তারা রাস্তায়ই থাকুক। আর জনগণ যাদের সংসদ পরিচালনা করার সুযোগ দিয়েছে, তারা সংসদেই থাকুক। তিনি আলোচনাসভায় উপস্থিত লোকদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা লক্ষ করবেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে শান্তি বিরাজ করছে।’জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওবায়দুল আজম, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, নরসিংদীর পৌর মেয়র মো. কামরুজ্জামান, শ্রমিকনেতা এ এইচ এম জাহাঙ্গীর প্রমুখ।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে শাজাহান খান বলেন, বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। আর সেটা বর্তমানে তিন হাজার ৬০০ কিলোমিটারে দাঁড়িয়েছে। ২০ হাজার ৪০০ কিলোমিটার নদীপথ হারিয়ে গেছে। বঙ্গবন্ধু তিন বছর সাড়ে সাত মাস ক্ষমতায় থেকে সাতটি ড্রেজার ক্রয় করেছিল। এরপর আর কোনো সরকার ড্রেজার ক্রয় করেনি। বর্তমান শেখ হাসিনার সরকার দ্বিতীয় সরকার যে সারা দেশে ৫৩টি নৌপথকে প্রসারিত করতে তা খননের জন্যে ১১ হাজার ৪৭০ কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৪টি ড্রেজারের ব্যবস্থা করেছে, যার মধ্যে তিনটি ড্রেজার সরকারের হাতে এসে পৌঁছেছে। মার্চের মধ্যে আটটি ও জুনের মধ্যে বাকি তিনটি ড্রেজার হাতে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, এ ছাড়া বেসরকারিভাবে ২২টি ড্রেজার আমদানি করেছেন তিনি। সাহেপ্রতাব এলাকায় নির্মাণাধীন জেলা ট্রাক স্ট্যান্ডের স্থান পরিদর্শন করে এর জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নৌমন্ত্রী।
সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন জেলা কমিটির উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান খান
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment