Sporty Magazine official website |

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Tuesday, January 14, 2014

Share this history on :
রাজধানীর শনির আখড়া এলাকায় আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশের ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মিনহাজুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনী থেকে ছেড়ে আসা একটি বাস রাজধানীতে আসার সময় শনির আখড়া এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে। নিহত-আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ফেনী হয়ে ঢাকা-সোনাপুর সড়কপথে চলাচলকারী বাসটি আটক করেছে পুলিশ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment