Sporty Magazine official website |

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক চলছে

Wednesday, January 15, 2014

Share this history on :
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসেছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা আজকের মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করছেন।
৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ২২৯, জাতীয় পার্টির (জাপা) ৩৩, ওয়ার্কার্স পার্টির ছয়, জাসদের পাঁচজনসহ জাতীয় পার্টির (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৯০ জন সাংসদ নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে বিজয়ী হওয়ায় রংপুর-৩ আসনটি ছেড়ে দেন। এতে ২৮৯ জন সাংসদ শপথ নেন।
১২ জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যোগ দেন ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাপা ও জেপির সদস্যরাও।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment