Sporty Magazine official website |

হাজী বাহারের আমন্ত্রণে কুমিল্লা স্টেডিয়ামে বিপুল সংখ্যক মানুষের মিলন মেলা

Sunday, January 12, 2014

Share this history on :
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় ও মেয়ে তাহ্সীন বাহারের বিবাহোত্তর অনুষ্ঠান উপলক্ষে গতকাল কুমিল্লা স্টেডিয়ামে আয়োজিত মধ্যাহ্নভোজে বিপুল সংখ্যক মানুষের মিলন মেলা ঘটে। এই অনুষ্ঠানে সকল ১০টা থেকে শুরু বিকেল পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ এতে অংশ নেন। এসময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী বাহার আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং তাদের খাওয়া-দাওয়ার খোঁজ খবর নেন। এদিকে হাজী বাহারের এত বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উৎফুল্লের আবহ লক্ষ্য করা গেছে। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো: তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী বাহারের সহধর্মিনী মেহেরুন্নেছা বাহার, কন্যা তাহস্ীন বাহার ও তার স্বামী সাইফুল আলম রনিসহ পরিবারের সদস্যরা। এদিকে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার, এডভোকেট রুস্তম আলী, এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, এড. ইউনুছ, এমপি হাজী বাহারের ভাই কুতুব উদ্দিন হেলাল, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কেটিসিসিএ লি. এর চেয়ারম্যান কাজী আবুল বাশার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শোভা, আওয়ামীলীগ নেতা আবদুল আলিম কাঞ্চন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠু, নারী নেত্রী দিলনাশি মোহসেন, ফাহমিদা জেবিন, পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ভিপি জহিরুল ইসলাম রিন্টুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।


Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment