
রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ৭ জানুয়ারি আটক করা হয় খন্দকার মাহবুবকে। পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ৫ জানুয়ারি রমনা থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
৮ জানুয়ারি খন্দকার মাহবুব হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম। এটা বাতিল চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারির পাশাপাশি এতে সাত দিনের স্থগিতাদেশ দেন।
১৬ জানুয়ারি আদালত স্থগিতাদেশের মেয়াদ দুই মাসের জন্য বাড়িয়ে ওই সময়ের মধ্যে অন্য কোর্টে রুল শুনানি করতে বলেন।
আজ খন্দকার মাহবুব হোসেনের আইনজীবী মাসুদ রানা ‘প্রথম আলো’কে বলেন, আদালত রিমান্ড আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। ফলে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নেই।
0 comments:
Post a Comment