Sporty Magazine official website |

এক পলকে ডায়াবেটিস মাপবে গুগলের কন্ট্যাক্ট লেন্স!

Sunday, January 19, 2014

Share this history on :
রঙ-বেরঙয়ের কনট্যাক্ট লেন্স এখন শুধুমাত্র স্টাইল আইকন নয়। ধূসর, নীলাভ কিংবা বাদামি আঁখি দুটি যেমন মাতাল করবে অপরকে, তেমনই এই চোখ জোড়া দিনে দশবার অনায়াসে মেপে ফেলবে রক্তে গ্লুকোজের পরিমাণ! শিগগিরই এ কারসাজি আপনাদের সামনে নিয়ে হাজির হবে গুগল।
 
'ডায়াবেটিস' এখন বিশ্বের ৩৮ লক্ষেরও বেশি মানুষের জীবনটাকে পানসে বানিয়ে দিয়েছে। বিভিন্ন ওষুধ, খাওয়া-দাওয়ার মাপকাঠি এবং সর্বশেষ ইনসুলিনের সুঁই ফুটিয়েও এই রোগ থেকে নিস্তার মেলে না। দীর্ঘদিন ধরে ইনসুলিন নেওয়াও এক যন্ত্রণা। ডায়াবেটিসের ওঠানামা দেখার জন্য ঘন ঘন রক্ত পরীক্ষার প্রয়োজন হয়। এই দিকগুলো মাথায় রেখেই গুগল নিয়ে আসছে অভিনব এই কনট্যাক্ট লেন্স।

লেন্স পরার সময় চোখের পানির মধ্যে থেকেই মাপা হবে শরীরে গ্লুকোজের পরিমাণ। সাধারণের কথা মাথায় রেখেই এই লেন্সের দাম নির্ধারণ করা হবে বলেই গুগলের তরফ থেকে জানানো হয়েছে।

অফ ওয়াশিংটনে ইতিমধ্যেই এই লেন্স নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। গবেষণার পর দেখা যায়, এই লেন্স ডায়াবেটিস রোধেও বিশেষভাবে সাহায্য করবে। লেন্সের মধ্যে এলইডি লাইট ফেলে দেখা হবে ডায়বেটিসের পরিমাণ। লাইট ফেলা মাত্রই প্রতিফলন দেখে বোঝা যাবে ডায়াবেটিস ওঠানামার পরিমাণ। যতো তাড়াতাড়ি সম্ভব এই কনট্যাক্ট লেন্সকে বাজারমুখী করার চেষ্টা করছে গুগল। সূত্র : ডেইলি টেক - 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment