তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল হাইকোর্ট গ্রহণ করে এই আদেশ দেয়।
আজ রবিবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল গ্রহণ করে আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতের মামলার নথি তলব করা হয়েছে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
শুনানির জন্য আপিল গ্রহণের বিষয়টি জানিয়ে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, একই সঙ্গে আদালত তারেক রহমান বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন।
তারেক রহমানকে খালাস দিয়ে গত ১৭ নভেম্বর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন।

0 comments:
Post a Comment