Sporty Magazine official website |

মার্কিন সেনারা পরতে পারবে পাগড়ি-টুপি

Wednesday, January 22, 2014

Share this history on :
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সদর কার্যালয় পেন্টাগনের সামরিক সদস্যরা এখন থেকে তাঁদের পছন্দের কিছু পোশাক পরে দায়িত্ব পালন করতে পারবেন। যেমন টুপি, পাগড়ি ইত্যাদি। গতকাল বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে পোশাকের নিয়ম-কানুনের কড়াকড়ি কিছুটা শিথিল করেছে পেন্টাগন। মার্কিন বাহিনীতে মুসলিম, শিখ, ইহুদি এবং আরও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কাজ করছেন। তাঁরা অনেকেই প্রচলিত উর্দির সঙ্গে নিজ নিজ ধর্মের কিছু বেশবাস যোগ করতে ইচ্ছুক। সেনাবাহিনীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের ইচ্ছায় সাড়া দিয়েছে পেন্টাগন কর্তৃপক্ষ। এ জন্য মুসলিম ও শিখ সামরিক সদস্যরা চাইলে এখন থেকে দাড়ি রাখতে পারবেন। মাথায় পরতে পারবেন টুপি ও পাগড়ি। এমনকি চাইলে গায়ে উল্কিও আঁকতে পারবেন। তবে এ ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে।
লেফটেন্যান্ট কমোডর ন্যাট ক্রিশ্চেনসেন জানান, এই অনুমোদন এমনভাবে দেওয়া হবে, যাতে এর ফলে কাজের পরিবেশে কোনো প্রভাব না পড়ে।
মার্কিন সেনাবাহিনীতে তিন হাজার ৭০০ জন মুসলিম ও দেড় হাজারের মতো উইকান (বিশেষ এক সম্প্রদায়) সদস্য রয়েছেন। এর আগে তিনজন শিখ সেনাসদস্য লম্বা চুল ও দাড়ি রাখা এবং পাগড়ি পরার অনুমতি পেয়েছেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment