নিজস্ব প্রতিবেদক : এরশাদ নাটকের যবনিকা হতে চলেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দশম জাতীয় সংসদে যোগ দিচ্ছেন। এমনটাই জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা।
মঙ্গলবার দুপুরে রওশন এরশাদের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, আমরা এরশাদের নির্দেশেই নির্বাচনে গিয়েছি। তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে বললেও নির্বাচনে যেতে তার ইঙ্গিত ছিলো।
তবে তিনি বিরোধী দলীয় নেতার আসনে বসবেন কিনা তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন।
এদিকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এরশাদকে মাথার মণি উল্লেখ করে বলেছেন, দলের চেয়ারম্যান এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, তাই তিনি বিরোধী দলের নেতা হবেন না। বিরোধী দলের নেতা হবেন দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
তিনি বলেন, এ ব্যাপারে আমরা নির্বাচিত এমপিরা সবাই একমত। দলের ফোরামেও সিদ্ধান্ত নেওয়া হবে যে, রওশন এরশাদই বিরোধী দলের নেতা।
মঙ্গলবার দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসার নীচে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment