Sporty Magazine official website |

জিয়ার জন্মদিনে খালেদা জিয়ার শ্রদ্ধা

Saturday, January 18, 2014

Share this history on :
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, উপদেষ্টা ওসমান ফারুকসহ দল ও সহযোগী সংগঠনের অনেক কর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সরকারকে সরানোর শপথ নিয়েছে বিএনপি। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণ জয়ী হবে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment